১০০% খাঁটি তাল গাছের ঝোলা দানাদার গুড় গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদ ও প্রাকৃতিক গুণে ভরপুর খাঁটি তাল গুড়। তাজা তাল গাছের রস দীর্ঘ সময় ধরে জ্বাল দিয়ে কোনো প্রকার কৃত্রিম রং, চিনি, কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি করা হয় এই ঝোলা দানাদার গুড়।
বিশেষ বৈশিষ্ট্যঃ
• ১০০% খাঁটি ও প্রাকৃতিক
• কোনো ভেজাল, কৃত্রিম রং, চিনি বা কেমিক্যাল মেশানো হয় না
• তাল রসের স্বাভাবিক স্বাদ ও মন মাতানো ঘ্রাণ অক্ষুণ্ণ থাকে
• ঘন, ঝোলা ও দানাদার গঠনের অনন্য সমন্বয়
পুষ্টি উপাদানঃ
• আয়রন
• ক্যালসিয়াম
• পটাসিয়াম
• প্রাকৃতিক খনিজ উপাদান
তাল গুড় শরীরে প্রাকৃতিক শক্তি জোগাতে এবং দৈনন্দিন খাদ্যতালিকায় চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। রুটি, পরোটা, মুড়ি, দই-চিঁড়া, পিঠা-পুলি, ক্ষীর, পায়েস ও বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে এর স্বাদ খাবারে যোগ করে আলাদা মাত্রা।

Reviews
There are no reviews yet.